Skip to content

গাজীপুরে মশার কয়েল থেকে লাগা আগুনে পুড়লো বাস

স্টাফ রিপোর্টার ॥

গাজীপুর: গাজীপুর সদর উপজেলার রাজেন্দ্রপুর এলাকায় মশার কয়েল থেকে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। সোমবার (২০ নভেম্বর) দিনগত রাত ২টার দিকে এ ঘটনা ঘটে।

শ্রীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. মেহেদী হাসান জানান, রাজেন্দ্রপুর এলাকায় সড়কের পাশে ওই বাসটি দাঁড় করিয়ে রেখে মশার কয়েল জ্বালিয়ে চালক ও হেলপার বাসের ভিতর ঘুমাচ্ছিলেন। এক পর্যায়ে ওই কয়েল থেকে বাসের মধ্যে আগুন লেগে যায়।

এসময় চালক ও হেলপার বাস থেকে বেরিয়ে চিৎকার শুরু করে লোকজন জড়ো হয়। পরে খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট কর্মীরা ঘটনাস্থলে গিয়ে প্রায় আধা ঘণ্টা চেষ্টা করে আগুন নেভায়। আগুনে ওই বাসের সামনের অংশ ও গ্লাস পুড়ে আনুমানিক এক লাখ টাকার ক্ষতি হয়েছে। তবে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫