Skip to content

সাহাবীদের জীবনী নিয়ে চলচ্চিত্র নির্মাণ করবেন না : অনন্ত জলিল

বিনোদন ডেস্ক ॥
সাহাবীদের জীবনী নিয়ে চলচ্চিত্র নির্মাণ থেকে বিরত থাকতে বলেছেন চিত্রনায়ক, প্রযোজক ও পরিচালক অনন্ত জলিল। একসময় ব্যবসায়ের পাশাপাশি চলচ্চিত্র নির্মাণ ও অভিনয়ে ব্যস্ত থাকতে দেখা গেলেও চলতি বছর থেকে তিনি ইমান আমলে মনোনিবেশ করছেন। এখন প্রায়শই আলোচিত এ নায়ককে দেখা মেলে কোনো না কোনো ওয়াজ মাহফিলে। শুধু তাই নয়, সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকেও চালাচ্ছেন ইসলামের জোর প্রচারণা। গতকাল এক ফেসবুক পোস্টে সাহাবীদের জীবনী নিয়ে অনন্ত জলিল চলচ্চিত্র নির্মাণ না করার আহবান জানান সবাইকে। তার করা ওই পোস্টটি পাঠকের জন্য তুলে ধরা হলো-
বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আমি আল্লাহর রহমতে ও আপনাদের দোয়ার বরকতে, আলহামদুলিল্লাহ দ্বীনের রাস্তায় চলার চেষ্টা করতেছি এবং শিখতেছি।

কিছুদিন আগে বলেছিলাম, আমি সাহাবীদের জীবনী নিয়ে একটি চলচ্চিত্র নির্মাণ করবো। যাতে করে তরুণ প্রজন্ম আরো বেশি সাহাবীদের জীবন সমন্ধে অবগত হতে পারে। যেহেতু আমি দ্বীনের রাস্তায় নতুন, তাই আলেম ওলামাদের সাথে পরামর্শ করে জানতে পারলাম যে, সাহাবীদের জীবনী নিয়ে সরাসরি চলচ্চিত্র নির্মাণ করা জায়েজ নহে।
তবে মিডিয়ার মাধ্যমে সঠিক ইসলাম তরুণ প্রজন্মের মধ্যে প্রচার করাই আমার মূল লক্ষ্য। কারণ মিডিয়ার মাধ্যমে খুব দ্রুত তথ্য অনেক মানুষের কাছে পৌঁছে দেয়া যায়।
আমরা জানি, সঠিক ইসলামের জ্ঞান না থাকার কারণে কিছু পথভ্রষ্ঠ মানুষ আমাদের তরুণ প্রজন্মকে ইসলামের নামে বিপদগামী করছে। ইসলাম হচ্ছে শান্তির ধর্ম, ইসলামে সন্ত্রাসের কোনো জায়গা নেই। তাই আমি আলেম ওলামাদের সাথে পরামর্শ করে মিডিয়ার মাধ্যমে কিভাবে সঠিকভাবে ইসলাম প্রচার করা যায় তার চেষ্টা করবো ইনশাল্লাহ।
আপনারা আমার জন্য দোয়া করবেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫