Skip to content

দীপিকাকে জ্বালিয়ে দিলে ১ কোটি রুপি

বিনোদন ডেস্ক ॥
এবার দীপিকা পাড়ুকোনকে বীবন্ত জ্বালিয়ে দেয়ার হুমকি দেয়া হয়েছে। অখিল ভারতীয় ক্ষত্রিয় মহাসভার নেতা ভুবনেশ্বর কুমার ঘোষণা করেছেন, জীবন্ত জ্বলে যাওয়ার অনুভূতি কেমন, তা দীপিকার বোঝা উচিত। রানির আত্মত্যাগ অভিনেত্রী কোনও দিনই বুঝতে পারবেন না। যে ব্যক্তি তাঁকে জীবন্ত জ্বালিয়ে দিতে পারবে তাঁকে ১ কোটি রুপি দেয়া হবে। এই হুমকির মাধ্যমে ‘ইতিহাসকে বিকৃত করা হয়েছে’ বিজেপির করা অভিযোগে নতুন মাত্রা যোগ হয়েছে। এর আগেও একাধিকবার দীপিকাসহ টিম ‘পদ্মাবতী’র উদ্দেশে হুমকি এসেছে বিভিন্ন রাজনৈতিক মহল থেকে।
উগ্র হিন্দুতবাদী সংঠনের পাশাপাশি পদ্মাবতী অভিনেত্রীর মাথা কাটার মতো হুমকি দিয়েছে দেশের শাসক দলের নেতারাও। এই ইস্যুতে অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের নিরাপত্তা বাড়ালেও অভিযুক্তদের বিরুদ্ধে এখনও কোনও পদক্ষেপ নেয়ার খবর পাওয়া যায়নি। উল্লেখ্য, সঞ্জয়লীলা বানশালীর ইতিহাস নির্ভর ‘পদ্মাবতী’ সিনেমা নিয়ে শুরু থেকেই চলছে নানা বিতর্ক। শ্যুটিং সেটে ঘটেছে হামলার ঘটনা। সিনেমাটি নির্মাণের পর থেকেই একের পর এক হুমকি-ধামকি চলছে ভারতের বিভিন্ন স্থানে। পেছানো হয়েছে ছবি মুক্তির দিনক্ষণও।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫