Skip to content

সাংবাদিকদের আইনমন্ত্রী : ‘সিনহা যাওয়ায় বিচার বিভাগের কাজ দ্রুত এগোচ্ছে’

স্টাফ রিপোর্টার ॥

নিম্ন আদালতের বিচারকদের চাকরির শৃঙ্খলা সংক্রান্ত বিধিমালা গেজেট ফাইনাল ড্রাফট করে সুপ্রিম কোর্টে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

তিনি বলেন, খুব অল্প সময়ের মধ্যেই সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি নিয়োগ দেয়া হবে। বিচারপতি নিয়োগ নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই বলে জানিয়েছেন আইনমন্ত্রী।

মঙ্গলবার (২১ নভেম্বর) দুপুরে বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউট অতিরিক্ত জেলা জজ মানের বিচার বিভাগীয় র্কর্মকর্তাদের নিয়ে আয়োজিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন মন্ত্রী।

তিনি বলেন, সাবেক প্রধান বিচারপতি এসকে সিনহা চলে যাওয়ার পর বিচার বিভাগের কাজ দ্রুত এগিয়ে যাচ্ছে। সাবেক প্রধান বিচারপতি এসকে সিনহাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে কি না এমন প্রশ্নের জবাবে তিনি উত্তর দিতে অস্বীকৃতি জানান।

বিচারপতি সিনহার বিরুদ্ধে দুদক অনুসন্ধান করবে কি না এমন প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, দুর্নীতির বিষয়ে তদন্ত করার এখতিয়ার দুর্নীতি দমন কমিশনের। বিচারপতি সিনহার ব্যাপারে দুদক অনুসন্ধান করবে কি না এটা তাদের আইনজীবীরা পরামর্শ দেবেন বলে আইনমন্ত্রী মন্তব্য করেন।

তিনি বলেন, দুদক একটা স্বাধীন প্রতিষ্ঠান কাজেই বিচারপতির সিনহার দুর্নীতির বিষয়ে অনুসন্ধান করবে সেটি তাদের দায়িত্ব। বিচার বিভাগে দ্বৈত শাসন চলছে বিচারপতি সিনহা বিদায়ের আগে এমন মন্তব্য করেছিলেন এ ব্যাপারে আইনমন্ত্রী বলেন, এমন বক্তব্য বুঝা যাবে আমাদের গেজেট প্রকাশের পর।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫