বিনোদন ডেস্ক ॥
সোনাক্ষি সিনহা বর্তমানে বেশ কিছু ছবির কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। তবে এখন পর্যন্ত তিনি যে ছবিগুলোতে অভিনয় করেছেন তার কোনটিতেই খুব বেশি খোলামেলা রুপে দেখা যায়নি তাকে। এমনকি বিকিনি পড়েও ক্যামেরাবন্দি হননি তিনি। যেখানে বলিউডের প্রায় সব নায়িকাই কোন না কোন ছবিতে বিকিনি পড়েছেন সেখানে সোনাক্ষির বিকিনি না পড়ার সিদ্ধান্ত নিয়ে আলোচনাও কম হয়নি। পরিচালকরা বেশ কয়েকবার চাইলেও সোনক্ষি ‘না’ করতে দ্বিধাবোধ করেননি। তবে এবার পর্দায় বিকিনি পড়তে রাজী হয়েছেন শত্রুঘন সিনহা কন্যা।
বিষয়টি অবাক করার মতো হলেও সত্যি। সম্প্রতি একটি সাক্ষাৎকারে তাকে প্রশ্ন করা হয়েছিলো আপনি কি বিকিনি পড়তে ভয় পান? সোনাক্ষি উত্তরে বলেন, মিথ্যা বলবো না। এতদিন পেয়েছি। কারণ আমি আমার ফিগারকে উপযুক্ত মনে করিনি বিকিনির জন্য। তবে আগের সোনাক্ষি এখন আর নেই। সিদ্ধান্ত বদল করেছি আমি। এখন আমি আগের চাইতে অনেক বেশি ফিট শারীরিকভাবে। বিকিনির জন্য উপযুক্ত। যে কোন সময় দর্শক আমাকে বিকিনি পড়ে ক্যামেরাবন্দি হতে দেখবেন।
বিকিনি পড়তে আপত্তি নেই সোনাক্ষির!
আপডেট :November 22, 2017
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
