Skip to content

উয়েফা বর্ষসেরার তালিকায় রোনালদো-মেসি

স্পোর্টস ডেস্ক ॥

২০১৭ সালের বর্ষসেরা ৫০ জন ফুটবলারের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করলো উয়েফা (ইউনিয়ন অব ইউরোপিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনস)। যেখানে রেকর্ড ১৪বারের মতো জায়গা করে নিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। অনুমিতভাবেই আছেন লিওনেল মেসি ও নেইমার।

ক্লাব বিচারে রিয়াল মাদ্রিদের সর্বোচ্চ ১১জন ফুটবলার আছেন তালিকায়। জুভেন্টাসের ছয় জন, বার্সেলোনা, ম্যানচেস্টার ইউনাইটেড ও টটেনহ্যামের চার জন করে জায়গা করে নিয়েছেন।

গত মৌসুমে ঘরোয়া লা লিগা জয়ের পাশাপাশি চ্যাম্পিয়নস লিগ জিতে নেয় রিয়াল। প্রথম দল হিসেবে টানা দুটি চ্যাম্পিয়নস লিগ জেতে তারা। রোনালদো ছাড়া এ দল থেকে আরও আছেন, তালিকায় জায়গা পাওয়া রিয়ালের অন্য খেলোয়াড়েরা হলেন- করিম বেনজেমা, মার্কো অ্যাসেনসিও, কাসেমিরো, ইসকো, টনি ক্রুস, লুকা মদ্রিচ, দানি কারভাহাল, মার্সেলো, কেইলর নাভাস ও সার্জিও রামোস।

বার্সার হয়ে মেসি ছাড়া রয়েছেন, জেরার্ড পিকে, আন্দ্রেস ইনিয়েস্তা ও লুইস সুয়ারেস। জুভিদের হয়ে জিয়ানলুইজি বুফন ,পাওলো দিবালা, অ্যালেক্স সান্দ্রো, জিওর্জিও চিয়েল্লিনি, মিরালেম পিয়ানিচ ও নতুন মৌসুমেই এসি মিলানে যোগ দেওয়া লিওনার্দো বোনুচ্চি।

টটেনহ্যামে হ্যারি কেন, ক্রিস্টিয়ান এরিকসন, ডেলে আলি ও ডেভিনসন সানচেজ। ম্যানইউ থেকে জায়গা পেয়েছেন হেনরিখ মিখিতারিয়ান, পল পগবা, আন্তোনিও ভালেন্সিয়া ও দাভিদ ডি গিয়া।

উয়েফার অফিসিয়াল ওয়েবসাইটে ফুটবল সমর্থকদের ভোটে নির্বাচন করা হবে বর্ষসেরা দল।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫