Skip to content

শপথ নেবেন জিম্বাবুয়ের নতুন নেতা

আন্তর্জাতিক ডেস্ক ॥

জিম্বাবুয়ের নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন এমারসন এমনানগাগওয়া। তার শপথ গ্রহণের মাধ্যমে মুগাবের দীর্ঘ ৩৭ বছরের শাসনামলের অবসান ঘটতে যাচ্ছে। যদিও বাধ্য হয়েই ক্ষমতা ছেড়েছেন মুগাবে। খবর বিবিসি।

সাবেক এই ভাইস প্রেসিডেন্ট দক্ষিণ আফ্রিকায় আত্মগোপন শেষে বুধবার দেশে ফিরেছেন। দেশে ফিরে সমর্থকদের উদ্দেশ্যে এক ভাষণে তিনি সেনাবাহিনীকে ধন্যবাদ দেন এবং সকলের সহযোগিতার আহ্বান জানান।

দেশে ফিরে রাজধানী হারেরেতে সমর্থকদের উদ্দেশ্যে বক্তৃতায় তিনি অর্থনীতি পুনরুদ্ধারের কথা বলেছেন। নতুন গণতন্ত্রের বিকাশ এবং কর্মসংস্থানের আশ্বাস দিয়েছেন জিম্বাবুয়ের এই নতুন নেতা।

হারারের স্টেডিয়ামে শপথ নেবেন এমনানগাগওয়া। মুগাবে নানগাগওয়াকে চাকরীচ্যুত করার পরই অস্থিরতা শুরু হয় এবং দেশের নিয়ন্ত্রণ নেয় সেনাবাহিনী।

ক্ষমতাসীন দল জানু-পিএফ পার্টির এক মুখপাত্র জানিয়েছেন, ৭১ বছর বয়সী নতুন এই নেতা ২০১৮ সেপ্টেম্বরের সাধারণ নির্বাচনের আগ পর্যন্ত রাষ্ট্রের ক্ষমতায় থাকছেন। দেশ থেকে দুর্নীতির সংস্কৃতি নির্মূল করতে এমনানগাগওয়াকে আহ্বান জানিয়েছে বিরোধী দল।

মঙ্গলবার ৯৩ বছর বয়সী প্রেসিডেন্ট রবার্ট মুগাবে পদত্যাগ করায় দেশজুড়ে উল্লাসে ফেটে পড়ে সাধারণ মানুষ। অভিসংসিত হওয়ার আশঙ্কা থেকেই পদত্যাগ করতে বাধ্য হন তিনি।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫