Skip to content

বারী সিদ্দিকীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

স্টাফ রিপোর্টার ॥

সঙ্গীত সাধক, গীতিকার ও বংশীবাদক বারী সিদ্দিকীর মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। শুক্রবার প্রধানমন্ত্রী কার্যালয়ের প্রেস উইং থেকে পাঠানো বার্তায় তিনি শোক প্রকাশ করেন।

অসংখ্য শ্রোতানন্দিত গানের এ গায়কের মৃত্যুতে বিবৃতিতে শেখ হাসিনা বলেন, দেশের মানুষ একজন জনপ্রিয় বাংলা লোকসঙ্গীত শিল্পীকে হারাল।
যতদিন লোকসঙ্গীত থাকবে, ততদিন বারী সিদ্দিকী বেঁচে থাকবেন।

প্রধানমন্ত্রী মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫