Skip to content

বাংলাদেশকে জরিমানাও দিতে রাজি লঙ্কান ক্রিকেট বোর্ড

স্পোর্টস ডেস্ক ॥

হাথুরুসিংহের হাত ধরেই প্রথমবারের মতো বাংলাদেশ ওয়ানডে র‌্যাংকিংয়ে সাত নম্বরে ওঠে। তার পারফরমেন্সে খুশি হয়েই বিসিবি তাকে ২০১৯ সালের বিশ্বকাপ পর্যন্ত চুক্তি করে রেখে দেয়। লঙ্কান এ কোচের অধীনে টি-টোয়েন্টির এশিয়া কাপের ফাইনাল খেলেছে টাইগাররা। ভারতের মাটিতে টি-টোয়েন্টির বিশ্বকাপে দারুণ পারফর্ম করেন বাংলাদেশের খেলোয়াররা। টেস্টেও হাথুরুসিংহের শিষ্যরা উন্নতির ছাপ রেখেছে। অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের মাটিতে ওয়ানডে বিশ্বকাপে হাথুরুসিংহের অধীনে টাইগাররা কোয়ার্টার ফাইনালে খেলেছে। এখন পর্যন্ত যারা বাংলাদেশের কোচের দায়িত্ব পালন করেছেন এদের মধ্যে হাথুরুসিংহের সাফল্য সবার উপরে।

বিশ্বকাপের পর ঘরের মাটিতে ভারত, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা আর জিম্বাবুয়েকে সিরিজ হারায় টাইগাররা। ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট ম্যাচ জেতে। নিউজিল্যান্ডের বিপক্ষে তাদের মাটিতেই সাদা পোশাকে দুর্দান্ত ছিল টাইগাররা। শ্রীলঙ্কায় টেস্ট ম্যাচ জিতেছিল বাংলাদেশ।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাথে চন্ডিকা হাথুরুসিংহের চুক্তি ছিল ২০১৯ বিশ্বকাপ পর্যন্ত। কিন্তু তিনি গত ১৫ অক্টোবর বিসিবিকে পদত্যাগের কথা জানিয়েছেন।

তাই সেই হিসেবে ১৫ জানুয়ারি পর্যন্ত থাকছে নোটিশ পিরিয়ড। আর এই সময়ের মধ্যেই হাথুরু যেহেতু শ্রীলঙ্কার কোচের দায়িত্ব নিচ্ছেন, তাই তাকে গুণতে হবে জরিমানা।

এদিকে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড চন্ডিকা হাথুরুসিংহে কে পেতে মরিয়া তারা এই জরিমানা গুনতেও রাজি। তবুও লঙ্কান বোর্ড চন্ডিকা হাথুরুসিংহেকে এখনই কোচ হিসেবে পেতে চাচ্ছে।

এজন্য চন্ডিকা হাথুরুসিংহেকে পাওয়ার জন্য বিসিবির দেওয়া সমান পারিশ্রমিকই গুণতে হচ্ছে শ্রীলঙ্কাকে। বাংলাদেশের কোচ হিসেবে হাথুরুসিংহে প্রতি মাসে ২১ লাখ ৭৩ হাজার টাকা পেতেন। বছরে তার পারিশ্রমিক দাড়াত ২ কোটি ৬০ লাখ টাকায়।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫