Skip to content

কর্মবিরতিতে সরকারি কলেজের শিক্ষকরা

স্টাফ রিপোর্টার ॥
বেসরকারি কলেজের শিক্ষকদের ক্যাডারের মর্যাদা না দেয়ার দাবিতে কর্মবিরতি শুরু করেছে সরকারি কলেজের শিক্ষকরা। আজ রোববার সকাল থেকে এই কর্মবিরতি শুরু হয়। এদিকে শিক্ষকদের কর্মবিরতির কারণে আজ ও কালকের জাতীয় বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষা স্থগিত করেছে কর্তৃপক্ষ। ‘নো বিসিএস, নো ক্যাডার’ দাবিতে শুরু হওয়া কর্মবিরতি চলবে সোমবার পর্যন্ত। শিক্ষকরা বলছেন, এর মধ্যে দাবি মেনে না নিলে জানুয়ারিতে আবারও কর্মবিরতিতে যাবেন তারা। উল্লেখ্য, সম্প্রতি উপজেলা পর্যায়ের প্রায় ৩০০ কলেজ জাতীয়করণের উদ্যোগ নিয়েছে সরকার।
এর আগে যেসব বেসরকারি কলেজ সরকারি করা হয়েছে, সেসব কলেজের শিক্ষকেরা ক্যাডার শ্রেণিতে অন্তর্ভুক্ত হয়েছেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫