Skip to content

বালির আগ্নেয়গিরি এলাকায় সর্বোচ্চ সতর্কতা

আন্তর্জাতিক ডেস্ক ॥

ইন্দোনেশিয়ার দ্বীপাঞ্চল বালির মাউন্ট অগাং আগ্নেয়গিরির অগ্নুৎপাতের মাত্রা ব্যাপাক হারে বেড়ে গেছে এবং সেই এলাকা আরও বিস্তৃত হয়েছে। ইন্দোনেশিয়া কর্তৃপক্ষ এরই মধ্যে সেখানে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে।

ইতোমধ্যে বন্ধ করে দেয়া হয়েছে বালির বিমানবন্দর। পর্যটন এলাকা ছেড়ে হাজার হাজার পর্যটক চলে যাচ্ছেন।

বালি কর্তৃপক্ষ জানিয়েছে, পর্বতের উপরে প্রায় ১১ হাজার একশ ৫০ ফুট উচ্চতা পর্যন্ত কালো ধোঁয়া ও ছাই উঠে ছড়িয়ে পড়ছে।

ওই এলাকার বাসিন্দাদের সরকারি কর্মকর্তারা সতর্ক করে দিয়ে বলেছেন, পাথর এবং ধ্বংসাবশেষের আশেপাশে যাওয়া থেকে তারা যেন নিরাপদ দূরত্বে থাকেন।

সূত্র : বিবিসি

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫