Skip to content

৭ মার্চের ভাষণ আওয়ামী লীগের নয়, এটি জাতীয় ও রাষ্ট্রীয় অর্জন: হাছান মাহমুদ

স্টাফ রিপোর্টার ॥
আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেন, ৭ মার্চের ভাষণ ছিলো স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার আহ্বান। বিএনপি যতদিন ক্ষমতায় ছিল বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ বাজানোয় প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে। ৭ মার্চের স্বীকৃতি আওয়ামী লীগের অর্জন নয়, এটি জাতীয় ও রাষ্ট্রীয় অর্জন।

আজ সোমবার দুপুর ১২টায় ধানমন্ডির আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

২৫ নভেম্বরের কর্মসূচী কোনো দলীয় কর্মসূচী নয়, এটি রাষ্ট্রীয় অনুষ্ঠান ছিল- বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং যুগ্ম মহাসচিব রিজভি আহমেদকে উদ্দেশ্য করে তিনি বলেন, তারা যা বলছে এটি কোনো সুস্থ মানুষের বক্তব্য নয়। বিএনপির উচিত ছিল আনুষ্ঠানিকভাবে ৭ মার্চের স্বীকৃত অর্জনকে স্বাগত জানানো। কিন্তু তারা আহম্মকের মতো মিথ্যাচার করেছে।

তিনি আরও বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে, হাওরের বন্যায় পদদলিত হচ্ছে, এটি তিনি কোথায় পেলেন?

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫