Skip to content

২১ শে ফেব্রুয়ারিকে ‘মুগাবে দিবস’ ঘোষণা করলেন জিম্বাবুয়ে

আন্তর্জাতিক ডেস্ক ॥
২১ ফেব্রুয়ারিকে আনুষ্ঠানিকভাবে ‘জাতীয় মুগাবে দিবস’ হিসেবে ঘোষণা করেছে জিম্বাবুয়ে। দ্য হেরাল্ডের এক প্রতিবেদনে বলা হয়, জিম্বাবুয়ের ইতিহাসে দেশটির প্রথম প্রেসিডেন্ট রবার্ট মুগাবের জন্মদিনকে স্মরণীয় করে রাখতে এই দিবসটি ‘ন্যাশনাল ইয়থ ডে’ হিসেবে পালিত হবে।

দেশটির নতুন প্রেসিডেন্ট এমারসন নানগাওয়া চলতি সপ্তাহের মধ্যেই একটি মন্ত্রীসভা গঠনের আশা প্রকাশ করেছেন। সামরিক হস্তক্ষেপ এবং গণ বিক্ষোভের মুখে গত সপ্তাহে মুগাবে পদত্যাগ করতে বাধ্য হন। কর্তৃপক্ষ বলছেন, দেশটির স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে পুলিশ ও সেনাবাহিনী যৌথ ভাবে কাজ করে যাচ্ছে। ইতোমধ্যে দেশটিতে লুটতরাজ এবং সম্পত্তি বিশেষ করে খামার অবৈধ দখলের খবর পেয়েছে তারা।

হেরাল্ডের অন্য একটি রিপোর্টে বলা হয়, জানু পিএফ ইয়থ লিগের তীব্র লবিং’র কারণে মুগাবের জন্মদিনটিকে জাতীয় ছুটির দিন হিসেবে ঘোষণা হয়েছে। শুক্রবার আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা তালিকাভুক্তি হয়।

গত সপ্তাহে নানগাওয়া বলেন, সাবেক প্রেসিডেন্ট মুগাবে জিম্বাবুয়ের প্রতিষ্ঠাতা ও জাতীয় নেতাদের একজন হিসেবে বিশেষভাবে সম্মানিত ও স্বীকৃতি পাওয়ার দাবি রাখেন। শুক্রবার সন্ধ্যায় উদ্বোধনী বক্ততায় তিনি বলেন, ‘মুগাবে আমার কাছে একইসাথে একজন পিতা, শিক্ষক, কমরেড ইন আরম’স এবং আমার প্রিয় নেতা।’

জানা গেছে, মুগাবেকে সরকারি তহবিল থেকে এক কালীন ১০ মিলিয়ন ডলার দেওয়া হবে। এছাড়াও বাকী জীবন তিনি রাষ্ট্রপতির জন্য নির্ধারিত বেতন পেয়ে যাবেন। বিবিসি

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫