Skip to content

বৃহস্পতিবারের হরতালে বিএনপির সমর্থন

স্টাফ রিপোর্টার ॥

এনার্জি রেগুলেটরি কমিশন কর্তৃক ভোক্তা পর্যায়ে বিদ্যুতের দাম গড়ে পাঁচ শতাংশ বৃদ্ধির সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সিপিবি-বাসদ ও গণতান্ত্রিক বাম মোর্চা ঘোষিত বৃহস্পতিবারের অর্ধদিবস হরতালে সমর্থন দিয়েছে বিএনপি।

বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধন থেকে হরতালে পূর্ণ সমর্থনের ঘোষণা দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

প্রতি সপ্তাহে আদালতে হাজিরার নামে খালেদা জিয়াকে হয়রানি করার প্রতিবাদে মানববন্ধনটির আয়োজন করে স্বাধীনতা ফোরাম নামে একটি সংগঠন।

এ সময় রিজভী বলেন, বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বাম দল হরতাল ডেকেছে। জনস্বার্থে এই হরতাল যুক্তিযুক্ত। সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত ডাকা হরতাল বিএনপি পূর্ণ সমর্থন দিয়েছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫