Skip to content

১’শ কোটি ডলারে মুক্ত যুবরাজ মিতেব

আন্তর্জাতিক ডেস্ক ॥
সৌদি আরবের একজন কর্মকর্তা জানিয়েছেন, সিনিয়র যুবরাজ মিতেব বিন আব্দুল্লাহকে মুক্তি দিয়েছে দেশটির কর্তৃপক্ষ। বুধবার দুর্নীতি বিরোধী অভিযানের সঙ্গে জড়িত একজন কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন। খবর : আল আরাবিয়া

ওই কর্মকর্তা জানিয়েছেন, ‘গ্রহণযোগ্য সমঝোতায়’ পৌঁছানোর কারণে গত মঙ্গলবার যুবরাজ মিতেবকে ছেড়ে দেয়া হয়।

কত টাকায় রফাদফা হয়েছে সেটা জানাতে পারেননি ওই কর্মকর্তা। তবে ধারণা করা হচ্ছে এই অর্থের পরিমাণ একশ কোটি ডলারের বেশি।

ওই কর্মকর্তা আরো বলেন, দুর্নীতির সঙ্গে জড়িত আছেন এমনটি স্বীকার করিয়ে নেয়া হয়েছে প্রিন্স মিতেবের কাছ থেকে।

তবে যুবরাজ মিতেবের অফিস থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

এর আগে রাজপরিবার ও যুবরাজ মিতেবের পরিচিতরা সোশ্যাল মিডিয়ায় পোস্ট দেন যে তিনি এখন রিয়াদে নিজের বাসায় রয়েছেন। তবে যুবরাজ মিতেব কিভাবে ছাড়া পেয়েছেন ওই পোস্টগুলো সেটি উল্লেখ করা হয়নি।

এদিকে যুবরাজ মিতেব ছাড়াও আরো কমপক্ষে তিন জনের সঙ্গে সমঝোতায় পৌঁছেছে সৌদি কর্তৃপক্ষ বলে জানিয়েছন ওই কর্মকর্তা।

তিনি বলছেন, রাষ্ট্রীয় কৌঁসুলি বেশ কয়েকজনকে ছেড়ে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। একইসঙ্গে কমপক্ষে পাঁচজনের বিরুদ্ধে বিচার শুরু করার সিদ্ধান্ত নিয়েছে। তবে ওই ব্যক্তিদের বিস্তারিত জানাতে পারেননি তিনি।

গত ৪ নভেম্বর সৌদিতে দুর্নীতি বিরোধী অভিযানে ১১ জন যুবরাজসহ বর্তমান ও সাবেক বেশ কয়েকজন মন্ত্রীকে আটক করা হয়।

ওই অভিযানেই যুবরাজ মিতেবকে আটক করে দেশটির কর্তৃপক্ষ। সৌদি আরবের শীর্ষ ধনী যুবরাজ ওয়ালিদ বিন তালালকেও ওই সময় আটক করা হয়।

উল্লেখ্য, আটক হওয়ার সময় ন্যাশনাল গার্ডের প্রধান ছিলেন যুবরাজ মিতেব। তাকে একসময় রাজ সিংহাসনের অন্যতম প্রতিযোগী হিসেবে দেখা হচ্ছিল।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫