Skip to content

শ্রীপুরে ট্রাকচাপায় যুবক নিহত

স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর : গাজীপুরের শ্রীপুরে মহাসড়ক পার হওয়ার সময় দ্রুতগামী একটি ট্রাকের চাপায় সুলতান (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। বুধবার বেলা ১১টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উপজেলার জৈনা বাজারে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সুলতান উপজেলার গাজীপুর ইউনিয়নের ধনুয়া বড়চালা গ্রামের নিয়ত আলীর ছেলে।

মাওনা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়র হুসেন জানান, সুলতান মহাসড়ক পার হওয়ার সময় ঢাকাগামী একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পুলিশ ট্রাকটি আটক করলেও চালক পালিয়ে গেছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫