Skip to content

কাপাসিয়ায় ফকির সাহাব উদ্দিনের মৃত্যুবার্ষিকী পালিত

স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর : বাংলাদেশের প্রথম অ্যাটর্নি জেনারেল ও সংবিধান প্রণেতা কমিটির সদস্য ফকির সাহাব উদ্দিনের ২৮তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।

এ উপলক্ষে বুধবার বিকেলে মরহুমের গাজীপুরের কাপাসিয়া উপজেলার ঘাগটিয়া গ্রামের বাড়িতে মিলাদ মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়।

এতে আওয়ামী লীগ নেতা তারেক হোসেন রিপনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন ফকির সাহাব উদ্দিনের মেয়ে সংবাদ পাঠিকা তাহমিনা জাকারিয়া, ছেলে সালাউদ্দিন পাশা, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট আমানত হোসেন খান, যুগ্ম সম্পাদক আশরাফী মেহেদী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুহম্মদ শহীদুল্লাহ, সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রধান, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আসাদ প্রমুখ।

ঘাগটিয়া ইউপি চেয়ারম্যান শাহীনুর আলম সেলিম জানান, পারিবারিক ও রাজনৈতিক সমন্বয়ে কর্মসূচি পালন করা হয়েছে।
গ্ম সম্পাদক আশরাফী মেহেদী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুহম্মদ শহীদুল্লাহ, সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রধান, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আসাদ প্রমুখ।

ঘাগটিয়া ইউপি চেয়ারম্যান শাহীনুর আলম সেলিম জানান, পারিবারিক ও রাজনৈতিক সমন্বয়ে কর্মসূচি পালন করা হয়েছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫