Skip to content

নোলকে এক সাথে শাকিব-আসিফ

বিনোদন ডেস্ক ॥

বেশ কিছু দিন আগে অনুষ্ঠিত হয় সুপার স্টার শাকিব খান ও ববি জুটির নতুন ছবি নোলকের। আগামীকাল থেকে শুরু হচ্ছে ছবিটির শুটিং। এ কথা সবারই জানা, তবে নতুন খবর হল এই ছবিতে একসাথে কাজ করতে যাচ্ছেন জনপ্রিয় কণ্ঠ শিল্পী আসিফ আকবর।

শাকিব খানের বেশ কয়েকটি ছবিতে গান গেয়েছেন আসিফ। সেসব গান পেয়েছে জনপ্রিয়তাও। সেই ধারবাহিকতায় এবার নোলক ছবিতে ‘শীতল পাটি’ শিরোনামের একটি গানে কণ্ঠ দিয়েছেন আসিফ আকবর। ফেরারী ফরহাদের কথায় এর সুর ও সংগীতায়োজন করেছেন আহমেদ হুমায়ুন।

বি হ্যাপি এন্টারটেইনমেন্টের ব্যানারে ছবিটি প্রযোজনা করছেন নবাগত প্রযোজক সাকিব সনেট। ছবিটি নির্মাণ করবে তরুণ নির্মাতা রাশেদ রাহা। ছবিতে শাকিবের বিপরীতে নায়িকা হিসেবে থাকছেন ববি। এছাড়া বিশেষ দুটি চরিত্রে থাকছেন তারকা দম্পতি ওমর সানী-মৌসুমী।

ভারতের রামোজি ফিল্ম সিটিতে ‘নোলক’-এর বেশ খানিকটা অংশের শুটিং হবে। এছাড়া দেশেরও কিছু মনোরম লোকেশনে চিত্রায়িত হবে ‘নোলক’।

উল্লেখ্য, শাকিব খান ও ববি এর আগে চারটি ছবিতে জুটি বেঁধে অভিনয় করেছেন। সবগুলো ছবিই দর্শকপ্রিয় এবং ব্যবসাসফল হয়েছে। ফলে এই ছবিটি নিয়েও দর্শকমনে দারুণ আগ্রহ কাজ করছে। এখন দেখার পালা শাকিব-ববি নতুন রূপে কেমন বাজিমাত করেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫