Skip to content

তামিলনাড়ুতে ঘূর্ণিঝড় ‘অক্ষি’র আঘাতে ৮ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক ॥
ভারতের তামিলনাড়ু ও কেরালার উপকূলবর্তী অঞ্চলে ঘূর্ণিঝড় ‘অক্ষি’র আঘাতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮ জনে। প্রায় ৮০ জন জেলে সাগরে নিখোঁজ রয়েছেন বলে শুক্রবার (১ ডিসেম্বর) বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে।

তামিলনাড়ুর দক্ষিণাঞ্চল থেকে ৬০ কিলোমিটার দূরে বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড়ের সৃষ্টি হয়।

আবহাওয়া অফিস জানিয়েছে, ঘূর্ণিঝড়টি ঘণ্টায় ১৬০ কিলোমিটার বেগে রাজ্যের পশ্চিমে লাক্ষাদ্বীপের দিকে অগ্রসর হচ্ছে।

তামিলনাড়ুর সাতটি জেলার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। ঝড়ো বৃষ্টিপাতে রাজ্যের বিভিন্ন জেলার গাছপালা উপড়ে গেছে। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। বহু বাড়িঘর বিধ্বস্ত হয়েছে।

ভারী বর্ষণের কারণে কেরালার রাজধানী ত্রিবান্দ্রম থেকে বেশ কযেকটি ট্রেনের শিডউল বাতিল করা হয়েছে। কেরালা ও কন্যাকুমারী থেকে প্রায় ২ হাজার বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

চেন্নাইয়ে বৃহস্পতিবার (৩০ নভেম্বর) রাত সাড়ে ৮টা থেকে শুক্রবার (১ ডিসেম্বর) সকাল সাড়ে ৫টা পর্যন্ত ৫ সেন্টিমিটার বৃষ্টিপাত হয়েছে।

তামিলনাড়ু ও কেরালার দক্ষিণাঞ্চলে আরও ২৪ ঘণ্টা ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫