স্টাফ রিপোর্টার ॥
দেশের ২৭টি জেলায় স্মার্ট জাতীয় পরিচয়পত্র (স্মার্টকার্ড) বিতরণ শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। শুক্রবার (১ ডিসেম্বর) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সিইসি নূরুল হুদা ভিডিও কনফারেন্সের মাধ্যমে এর কার্যক্রম উদ্বোধন করেন।
যেসব এলাকায় শুক্রবার বিতরণ শুরু:
ফরিদপুর অঞ্চল: গোপালগঞ্জের টুঙ্গিপাড়া ও শরীয়তপুর সদর।
চট্টগ্রাম অঞ্চল: বান্দরবান সদর, খাগড়াছড়ি সদর, কক্সবাজার সদর ও রাঙামাটি সদর।
বরিশাল অঞ্চল: পিরোজপুর সদর, পটুয়াখালী সদর, ঝালকাঠি সদর ও বরগুনা সদর।
খুলনা অঞ্চল: মেহেরপুর সদর, বাগেরহাট সদর ও নড়াইল সদর।
সিলেট অঞ্চল: হবিগঞ্জ সদর ও সুনামগঞ্জ সদর।
রাজশাহী অঞ্চল: বগুড়া সদর, জয়পুরহাট সদর ও পাবনা সদর।
ময়মনসিংহ অঞ্চল: নেত্রকোনা সদর।
রংপুর অঞ্চল: কুড়িগ্রাম সদর, লালমনিরহাট সদর ও পঞ্চগড় সদর।
কুমিল্লা অঞ্চল: নোয়াখালী সদর।
এর আগে ঢাকা, রাজশাহী, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট, কুমিল্লা সিটি করপোরেশনে স্মার্ট কার্ড বিতরণ করা হয়। ২২ নভেম্বর ঢাকার সাভার, ২৬ নভেম্বর নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এবং ২৮ নভেম্বর গাজীপুর সিটি করপোরেশনে স্মার্টকার্ড বিতরণ শুরু হয়।
