Skip to content

গাজীপুরে গুড সিটিজেন স্কুলের পরামর্শ সভা অনুষ্ঠিত

হাবিবুর রহমান ॥
গাজীপুর : শিশু মানস বিকাশে গাজীপুরে চালু হচ্ছে গুড সিটিজেন স্কুল। সেবাব্রত মানসিকতা ও মানসম্মত শিক্ষাদানের উদ্দেশ্য নিয়ে গাজীপুর সদর উপজেলার মির্জাপুর ইউনিয়নের নয়াপাড়া গ্রামে স্থানীয় শিক্ষানুরাগীগন প্রতিষ্ঠা করলো ব্যতিক্রমধর্মী এ শিক্ষা প্রতিষ্ঠান। বিদ্যালয়ের প্রতিষ্ঠা উপলক্ষে মির্জাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক কবির হোসেন মাস্টারের সভাপতিত্বে গত শুক্রবার বিকালে বিদ্যালয় প্রাঙ্গনে পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন স্কুলের প্রতিষ্ঠাতা ইনজিনিয়ার হারুনুর রশীদ, পরিচালক সাংবাদিক হাবিবুর রহমান, প্রধান শিক্ষক তাজুল ইসলাম, শিক্ষানুরাগী রাশেদুল ইসলাম রাসেল, মাহাবুবুর রহমান মহুবর, সজিব, নজরুল ইসলাম, শিশু কিশোর একাডেমীর প্রতিষ্ঠাতা রফিকুল ইসলাম, শিক্ষিকা সামসুন্নাহার, সোমা আক্তার প্রমুখ।
বক্তারা মানসম্মত ও যুগোপযোগী শিক্ষাদানে দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন। সভায় উপস্থিত ছিলেন হাজী আবদুর রহমান, মোঃ আবু হানিফ, সারোয়ার হোসেন, মীর হোসেন, জিয়াউল হকসহ অভিভাবকগন। উল্লেখ্য বর্তমানে বিদ্যালয়ে শিশু শ্রেণী থেকে নবম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থী ভর্তি কার্যক্রম চলচ্ছে।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫