Skip to content

সানি, বিপাশাদের থেকে আমার কনডম অনেক ভাল: রাখি

বিনোদন ডেস্ক ॥

ফের বিতর্কের কেন্দ্রে বলিউড অভিনেত্রী রাখি সাওয়ান্ত। তার ইনস্টাগ্রামে শেয়ার করা ছবি থেকেই যাবতীয় বিতর্কের শুরু। কারণ তার হাতে কনডম।

একটি নয়, কনডমসহ দুটি ভিডিও পোস্ট করেছেন তিনি। আসলে কীভাবে লাইমলাইটে থাকতে হয়, সেটা বেশ ভালোই জানেন রাখি।

বলিউডের ছবিতে ইদানীং তাকে দেখা না গেলেও, বিভিন্ন বিতর্কে বারবার শিরোনামে এসেছেন তিনি। রাখি সাওয়ান্তকে এবার দেখা যাবে বিবয় কনডমের বিজ্ঞাপনে।

বিতর্কের শিরোনামে থাকতে পছন্দ করা রাখি মন্তব্য করেছেন, দেশের আরও বহু কনডমের বিজ্ঞাপন ও প্রচারের প্রয়োজন, কনডমের বিজ্ঞাপন দেওয়া সমাজসেবার থেকে কম নয়।

রাখির বক্তব্য, কনডমের বিজ্ঞাপন বাড়লে যৌন রোগ কমবে। লোকে যাই বলুক, তার দৃঢ় বিশ্বাস, সমাজসেবা করছেন তিনি।

রাখির কনডমের বিজ্ঞাপনের একটি ভিডিও প্রকাশ্যে এসেছে। তাতে দেখা যাচ্ছে, তিনি দাবি করছেন, তার কনডম ব্র্যান্ড বিপাশা বসু ও সানি লিওনের কনডমের থেকে অনেক ভাল, অনেক নিরাপদ।

ভারতের এবিপি আনন্দ পত্রিকার খবরে বলা হয়, রাখির বক্তব্য, যৌনতা নিয়ে আলোচনা অস্বস্তিকর নয়, বরং ধর্ষণ রুখতে অত্যন্ত জরুরি।

তার বিবয় কনডম নিরাপদ যৌনতার পাশাপাশি শারীরিক সুখও দিয়ে থাকে বলে তিনি মন্তব্য করেছেন।

বিশ্ব এইডস দিবস উপলক্ষে রাখি ইনস্টাগ্রামে তেমনই ভিডিও শেয়ার করেছেন। সেখানেই তিনি জানিয়েছেন, এই বিজ্ঞাপন শুটিং করছেন তিনি। তিনটি কনডমের প্যাকেট হাতে ধরে কনডমের ফ্লেভার নিয়েও বিভিন্ন তথ্য দিতে শোনা যাচ্ছে অভিনেত্রীর মুখ থেকে।

রাখি জানিয়েছেন, কনডমের বিজ্ঞাপনের পর তার ইচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের দশটি শহরে নাচের স্কুল খোলার।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫