Skip to content

বিশ্ব এইডস দিবস পালিত হবে ৬ ডিসেম্বর

স্টাফ রিপোর্টার ॥

বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও প্রতি বছর ১ ডিসেম্বর বিশ্ব এইডস দিবস পালিত হওয়ার কথা থাকলেও অনিবার্য কারণে এ বছর তা আগামী ৬ ডিসেম্বর পালিত হবে। চলতি বছর সরকারি উদ্যোগে সারাদেশে ২৪৮৩ জন এইচআইভি ভাইরাসে আক্রান্ত ব্যক্তিকে ৬টি সরকারি হাসপাতাল থেকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।

সোমবার (৪ ডিসেম্বর) সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মাদ নাসিম সংবাদ সম্মেলনে এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, সরকারি ও বেসরকারি সংস্থার ঐকান্তিক প্রচেষ্টায় আজ পর্যন্ত আমরা বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার মধ্যে কম ঝুঁকিপূর্ণ অবস্থায় রাখতে সক্ষম হয়েছি। সরকার টেকসই উন্নয়ন লক্ষমাত্রা বাস্তবায়নে ও এর বিভিন্ন সূচক অর্জনে প্রতিশ্রুতিবদ্ধ। এসডিজি ৩ লক্ষমাত্রা অনুযায়ী ২০৩০ সালের মধ্যে বাংলাদেশ এইডস নির্মূলে সক্ষম হবে বলে আশাবাদ ব্যক্ত করেন মন্ত্রী।

মন্ত্রী জানান, দেশে সম্ভাব্য এইচআইভি আক্রান্তের সংখ্যা ১১ হাজার ৭শ জন। গত ১ বছরে সাধারণ জনগোষ্ঠি ও এইডসের জন্য ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠির মধ্যে সর্বমোট ৭৭ হাজার ৭শ ২৫ জনের এইচআইভি পরীক্ষা করা হয়েছে। যাদের ৮৬৫ জনের এইচআইভি সনাক্ত করা হয়েছে।

সব মিলিয়ে ১৯৮৯ থেকে ২০১৭ সাল পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৫৫৮৬ জন। নতুনভাবে ৮৬৫ জন আক্রান্তের মধ্যে পুরুষ ৬৩৯ জন, নারী ২১৩ জন, হিজড়া ১৩ জন ও রোহিঙ্গা জনগোষ্টির মধ্যে রয়েছে ৬৩ জন। মন্ত্রী এইচআইভি নিয়ন্ত্রণে গণমাধ্যমের সহযোগিতা কামনা করেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫