Skip to content

গাজীপুরে শাহীন ও মাইলস্টোনসহ ৪ স্কুলকে জরিমানা

স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর : জেলা প্রশাসকের গণবিজ্ঞপ্তি জারির ৪৮ ঘণ্টা পরও ব্যানার-ফেস্টুন অপসারণ না করায় চার শিক্ষা প্রতিষ্ঠানকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

‘গ্রিন গাজীপুর, ক্লিন গাজীপুর’ গড়ার লক্ষ্যে সোমবার দিনব্যাপী এ অভিযান পরিচালিত হয়।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট বি এম কুদরত-ই-খুদা, রাসেল মিয়া, ফারজানা নাসরীন, তানিয়া ভূঁইয়া, ইশতিয়াক আহমেদ ও কাউছার আহাম্মেদ অভিযান পরিচালনা করেন।

আদালত এ সময় মাইলস্টোন স্কুল এন্ড কলেজ, শাহীন স্কুল ও গ্রিন মডেল স্কুলকে ১৫ হাজার টাকা করে ৪৫ হাজার টাকা এবং জ্ঞান বিকাশকে ১০ হাজার টাকা জরিমানা করেন।

এ ছাড়া ই.হক ও সৃষ্টি কোচিংসহ কয়েকটি প্রতিষ্ঠানকে মুচলেকা নিয়ে সতর্ক করা হয়।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫