Skip to content

“চকলেটি পিয়ার” মিউজিক ভিডিওতে ইমরোজ-আফ্রি

বিনোদন ডেস্ক ॥

সামনে আসছে নতুন বছর। নতুন বছর মানেই নতুন ধামাকা। সম্প্রতি এ প্রজন্মের জনপ্রিয় দুই কণ্ঠশিল্পী কাজী শুভ ও কর্ণিয়ার দ্বৈতকণ্ঠে ‘চকলেটি পিয়া’গানটি রেকর্ড হয়েছে। গানটি লিখেছেন ভারতের গীতিকার শতরূপা ভট্টাচার্য। সুর ও সঙ্গীতায়োজন করেছেন রূপক তিয়ারি।

আর নতুন বছর উপলক্ষে কাজী শুভ ও কর্নিয়ার দ্বৈতভাবে গাওয়া “চকলেটি পিয়া” শিরোনামের গানের মিউজিক ভিডিও নির্মিত মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন এই সময়ের জনপ্রিয় দুই মুখ চিত্রনায়ক আসিফ ইমরোজ ও চিত্রনায়িকা সেলিনা আফ্রি।

এছাড়া তাদের সহশিল্পী হিসেবে নৃত্য পরিবেশন করেছে প্রায় দেড়শতাধিক নৃত্য শিল্পী ও মিউজিক ভিডিওটিতে শিশু শিল্পী হিসেবে ছিল কণ্ঠমনি। ভিডিওটির কোরিওগ্রাফিতে ছিল হাবিব, সিনেমাটোগ্রাফিতে ছিলেন ফরহাদ। মিউজিক ভিডিওটি নির্মাণ করেন সামছুল হুদা।

মিউজিক ভিডিওটি সম্পর্কে নির্মাতা বলেন, আমি সবসময়ই সময় নিয়ে ভালো কিছু করতে চাই। আর আমার সব কাজে নতুন কিছু করার চেষ্টা করি। “চকলেটি পিয়া”মিউজিক ভিডিওটিও এর ব্যতিক্রম নয়। এই ভিডিওটিতে দর্শকরা অনেক নতুনত্ব খুঁজে পাবে।

উল্লেখ্য, মিউজিক ভিডিওটি চলতি বছরের যেকোন একটি ব্যানার থেকে প্রকাশিত হবে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫