Skip to content

আমাকে জড়িয়ে প্রধানমন্ত্রী জনসম্মুখে মিথ্যা বক্তব্যে প্রচার করছেন: খালেদা জিয়া

স্টাফ রিপোর্টার ॥
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, আমাদের রাজনৈতিক প্রতিদ্বন্ধী, বিশেষ করে বর্তমান সরকারের প্রধানমন্ত্রী, তার মন্ত্রী পরিষদের কিছু সদস্য প্রায় আমাকে জড়িয়ে জনসম্মুখে মিথ্যা বক্তব্যে প্রচার করছেন।

মঙ্গলবার রাজধানীর বকশিবাজারের বিশেষ জজ আদালতে আত্মসমর্পণ বক্তব্যে তিনি এ কথা বলেন।

খালেদা জিয়া বলেন, আমি জিয়া অরফানেজ ট্রাস্ট বোর্ডের সদস্য নই। এই ট্রাস্ট গঠন এর তহবিল সংগ্রহ, ট্রাস্ট পরিচালনা এবং কোন ধরনের, কোন লেনদেনের সঙ্গে আমার ব্যক্তিগতভাবে বা প্রধানমন্ত্রী হিসেবে, কখনো কোন রকম সম্পৃক্ত ছিল না এবং নেই কোন পর্যায়ে। জিয়া অরফানেজ নামে বগুড়ায় জমি ক্রয় এবং আশুলিয়ায় জমি ক্রয়-বিক্রয়ের সাথে আমার কোন সস্পর্ক নেই- বলে তিনি।

গত বৃহস্পতিবার সময়মত আদালতে উপস্থিত না হওয়ায় জিয়া অরফানেজ ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়ার জামিন বাতিল করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫