Skip to content

আলো নিভতেই আরশির সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় আকাশ!

বিনোদন ডেস্ক ॥

শিল্পা শিন্দেকে ক্যামেরার সামনে জোর করে চুমু খেয়েছেন আকাশ দাদলানি, সম্প্রতি এমনই অভিযোগে সরব হয়েছেন নেটিজেনরা। এমনকী, শিল্পা বার বার বাধা দেওয়া সত্ত্বেও পিছপা হননি আকাশ, যা নিয়ে তোলপাড় হয়েছে বিগ বস হাউজে।

সেই রেশ কাটতে না কাটতেই এবার খবরের শিরোনামে উঠে এলেন আরশি খান।

বসের ঘরের ওই ভিডিও প্রকাশ্যে না এলেও, আরশি এবং আকাশের ওই কীর্তি সামনে এসেছে ভুটের সৌজন্যে। সেখানে দেখা যাচ্ছে, আরশির খাটের পাশেই আকাশের শোবার জায়গা।

স্পটবয়-এর খবর অনুযায়ী, বসের ঘরে আলো বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গে আরশির পাশে চলে আসেন আকাশ। এবং, সেখানেই তাঁদের দু’জনকে দেখা যায় ঘনিষ্ঠ অবস্থায়। এমনকী, অন্ধকার ঘরের মধ্যেই আরশিকে বারবার চুমু খেতেও দেখা যায় আকাশকে।

এরপরই বিষয়টি নিয়ে শুরু হয় জলঘোলা। আকাশের ওই কীর্তি নিয়ে সরব হন হিতেন তেজওয়ানি। আরশিই একমাত্র আকাশকে ওই কীর্তি থেকে বাধা দিতে পারেন বলে মন্তব্য করেন ওই টেলি অভিনেতা।

যদিও এ বিষয়ে আরশি কিংবা আকাশ, কেউই কোনো মন্তব্য করেননি।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫