Skip to content

প্রথমবারের মত ফাহিমের সঙ্গে গাইলেন ভারতের মধুবন্তী

বিনোদন ডেস্ক ॥

ডেডলাইন এন্টারটেইনমেন্ট এর ব্যানারে প্রকাশিত হয়ে গেল সবচেয়ে আলোচিত ও ব্যয়বহুল মিউজিক ভিডিও ‘বাংলা ডান্স’। যা প্রকাশের পর থেকে ব্যাপক আলোচনায় আসেন এই সময়ের জনপ্রিয় কণ্ঠশিল্পী ফাহিম ইসলাম।

‘বাংলা ডান্স’ এর রেশ কাটতে না কাটতে আবারো ‘মাহিয়া’ শিরোনামের ব্যয়বহুল মিউজিক ভিডিও নিয়ে হাজির হচ্ছেন আলোচিত এই শিল্পী। ভিডিওতে যেমনি আলোচনায় আছেন তেমনি অডিওতেও কম নয়।

কারণ বাংলাদেশে প্রথমবারের মত ভারতের প্রসেনর লেখা, অম্লানের সুর ও সংগীতায়োজনে ফাহিমের সঙ্গে গাইলে ভারতের জনপ্রিয় কণ্ঠ শিল্পী মধুবন্তী। ডেডলাইন এন্টারটেইনমেন্ট এর ব্যানারে নেপালের মনোরম লোকেশনে মিউজিক ভিডিওটি নির্মাণ করেন সৈকত নাসির।

মিউজিক ভিডিওটিতে ফাহিমের সঙ্গে মডেল হিসেবে ছিলেন ‘মিস হেরিটেজ ইন্টারন্যাশনাল বাংলাদেশ ২০১৪’এর মডেল শাহানাজ সুলতানা রাকা।

‘মাহিয়া’ গানটি সম্পর্কে ফাহিম বলেন, আমার সর্বশেষ অ্যালবাম ‘বলছি তোমায়’ চার বছর আগে প্রকাশিত হয়েছে। এছাড়া কিছুদিন আগে বাংলা ডান্স নামে মিউজিক ভিডিও প্রকাশিত হয়েছিলো ডেডলাইন এন্টারটেইনমেন্ট থেকে। গানটি থেকে অনেক বেশি সাড়া পেয়েছি। এইবার নতুন গান মাহিয়া প্রকাশিত হবে খুব শীঘ্রই। প্রথমবারেরমত ভারতের মধুবান্তী বাংলাদেশে গান করেছে আমার সাথে। রোমান্টিক ফিল্মি গান ‘মাহিয়া’। আশা করি গানটি সবার ভালো লাগবে।

উল্লেখ্য, ডেডলাইন এন্টারটেইনমেন্ট এর ব্যানারে চলতি মাসের ২৮ ডিসেম্বর গানটির মিউজিক ভিডিও প্রকাশ পাবে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫