Skip to content

সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল : ‘প্রধানমন্ত্রীকে ক্ষমা চাইতে হবে’

স্টাফ রিপোর্টার ॥

প্রধানমন্ত্রীর বক্তব্য বেআইনি ও শাস্তিযোগ্য। তার এই বক্তব্যের জন্য ক্ষমা চাইতে হবে। তাহলে আমরা আইনানুগ ব্যবস্থা নিব বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এ সময় তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী বিচারের আগেই রায় দিয়ে দেন।

শুক্রবার (৮ ডিসেম্বর) রাজধানীর গুলশানে দলের চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রীর কম্বোডীয়া সফর শেষে বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনের প্রতিক্রিয়া জানাতেই এই সংবাদ সম্মেলনের আয়োজন করে।

এ সময় আরও উপস্থিত ছিলেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, যুগ্ম মহাসচিব মাহবুব উদ্দিন খোকন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫