Skip to content

জানুয়ারিতে শাহরিয়াজ-শিরিন শিলার ‘সরি’

বিনোদন ডেস্ক ॥

চিত্রনায়ক শাহরিয়াজ ও চিত্রনায়িকা শিরিন শিলা জুটির নতুন ছবি ‘সরি’। এই ছবির টানা শুটিং শুরু হবে আগামী জানুয়ারি মাসে। ছবিটি পরিচালনা করছেন মনতাজুর রহমান আকবর। জাগো নিউজকে এই নির্মাতা এমনটাই জানিয়েছেন।

মনতাজুর রহমান আকবর বলেন, ‘এখন ছবির গল্প ও চিত্রনাট্যের কাজ চলছে, লিখছেন আবদুল্লাহ জহির বাবু। আশা করছি জানুয়ারি মাসের প্রথমেই ছবির শুটিং করতে পারব। সেভাবেই প্রস্তুতি চলছে। টানা শুটিংয়ের মাধ্যমে ছবির কাজ করা হবে। ছবিতে আরও যারা অভিনয় করছেন তাদের নাম শিগগির জানানো হবে।’

ছবির নাম ‘সরি’ কেন? জানতে চাইলে আকরব বলেন, ‘প্রতিদিন পথ চলতে গিয়ে একে অপরকে আমরা প্রায় ‘সরি’ বলি। শব্দটা ছোট হলেও এর গুরুত্ব অনেক বেশি। এই বিষয়টিকে প্রাধান্য দিয়েই ছবির প্রেক্ষাপট তৈরি করা হচ্ছে। আশা করছি মানসম্মত একটি ছবি হবে ‘সরি’।’

এর আগে শাহরিয়াজ ও শিরিন শিলা একাধিক ছবিতে কাজ করেছেন। সেজন্য তাদের মধ্যে সখ্যতাও দারুণ। শিরিন শিলা জাগো নিউজকে বলেন, ‘ছবিতে আমাকে আমি উগ্র মেজাজের একটি মেয়ের চরিত্রে অভিনয় করব। এ নিয়ে নায়কের মধ্যে নানান ঘটনা ঘটতে থাকবে।’

তিনি বলেন, ‘গত অক্টোবরে প্রিয়াঙ্কা শুটিং হাউজে ‘সরি’ ছবির একটি গানের শুটিং হয়। আগামী জানুয়ারিতে থেকে আবার শুটিং শুরু হবে। আকবর স্যারের সঙ্গে এটাই আমার প্রথম কাজ। তিনি অনেক সিনিয়র পরিচালক। এই কাজের মাধ্যমে ওনার কাছে নতুন কিছু শিখতে পারব।’

শাহরিয়াজ-শিরিন শিলা জুটির ‘মন নিয়ে লুকোচুরি’ ছবিটি রয়েছে মুক্তির অপেক্ষায়। এছাড়া শিরিন শিলা বর্তমানে ‘আমার সিদ্ধান্ত’ নামের একটি ছবির শুটিং করছেন। এই ছবিতে তার নায়ক জনপ্রিয় চিত্রনায়ক ইমন। অন্যদিকে, শাহরিয়াজ অভিনয় ‘চল পালাই’ ছবিটি গেল শুক্রবার মুক্তি পেয়েছে। এই ছবিটি পরিচালনা করেছেন দেবাশীষ বিশ্বাস।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫