Skip to content

গাজীপুরে ট্রেনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় ব্যক্তি নিহত

স্টাফ রিপোর্টার ॥

গাজীপুর: গাজীপুর সিটি করপোরেশনের ধীরাশ্রম এলাকায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি (৪৫) নিহত হয়েছেন। নিহতের পরনে নীল গেঞ্জি ও কালো রংয়ের প্যান্ট রয়েছে।

রোববার (১০ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে রেলওয়ে পুলিশ।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মো. আরব আলী জানান, গাজীপুর সিটি করপোরেশনের ধীরাশ্রম এলাকায় আক্কাস মার্কেটের পাশে ঢাকা-জয়দেবপুর রেললাইন পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তার পরিচয় এখনও জানা যায়নি।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫