বিনোদন ডেস্ক ॥
কর্নাটক সেনাদের হুমকির মুখে সানি লিওন। নতুন বছরকে স্বাগত জানাতে ভারতের কর্নাটকে এক অনুষ্ঠানে পারফর্ম করার কথা ছিল সাবেক এই পর্নো তারকার। কিন্তু কর্নাটক রক্ষণা বৈদিক যুবসেনা সানির সেই অনুষ্ঠান বন্ধের দাবি তুলেছে। তাদের দাবি, সানির এই অনুষ্ঠান নাকি কন্নড় সংস্কৃতিবিরোধী। এমনকি অনুষ্ঠানটি বাতিলের দাবি তুলে বিক্ষোভ শুরু হয়েছে। সেই দাবি মানা না হলে ফল ভালো হবে না বলেও জানিয়ে দিয়েছে রক্ষণা বৈদিক যুবসেনা। জানা গেছে, সম্পূর্ণ ব্যক্তিগতভাবে অনুষ্ঠানটি আয়োজন করেছে এক সংস্থা। সানির এই অনুষ্ঠানের পোস্টার প্রকাশের পর থেকেই অনুষ্ঠান বন্ধের দাবি তুলে যুবসেনা। এমনকি সানিকে কর্নাটকে প্রবেশের অনুমতি পর্যন্ত দিতে চায় না তারা। বৈদিক সেনার এক সদস্য বলেন, সানি লিওন আমাদের সংস্কৃতি জানেন না। তাকে কেন এই অনুষ্ঠানে আনা হচ্ছে। উনি এখানে এসে আমাদের সংস্কৃতিকে নষ্ট করতে পারে। আমাদের সংস্কৃতিকে কেউ আঘাত করুক আমরা তা হতে দেব না।
হুমকির মুখে সানি লিওন
আপডেট :December 11, 2017
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
