Skip to content

এক বিন্দু রক্ত থাকতে জেরুজালেমকে ইসরাইলের রাজধানী মেনে নেব না: এরশাদ

স্টাফ রিপোর্টার ॥
পবিত্র জেরুজালেমকে রক্ষায় বাংলাদেশের জনগণকে জেগে ওঠার আহ্বান জানিয়েছেন সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। তিনি বলেন, এক বিন্দু রক্ত থাকতেও জেরুজালেমকে ইসরাইলের রাজধানী মেনে নেব না।

জেরুজালেমকে ইসরাইলের রাজধানী ঘোষণার প্রতিবাদে মঙ্গলবার দুপুরে রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করে জাতীয় পার্টি।

এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে অংশ নেন সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

তিনি বলেন, জেরুজালেমকে ইসরাইলের রাজধানী ঘোষণার যে সিদ্ধান্ত ডোনাল্ড ট্রাম্প নিয়েছেন তা সমস্ত মুসলিম রাষ্ট্রকে ধ্বংসের পায়তারা। কিন্তু ইসলামকে কেউ ধ্বংস করতে পারবে না। কারণ ইসলাম আল্লাহর ধর্ম।

সাবেক রাষ্ট্রপতি বলেন, জেরুজালেম হচ্ছে একটি পুন্যস্থান। এখানে মুসলমানদের প্রথম কেবলা বায়তুল আকসা অবস্থিত। এখান থেকেই আল্লাহর সান্নিধ্য অর্জন করতে আমাদের নবী হযরত মুহাম্মদ (সা.) পবিত্র মিরাজে গমন করেন। এটাকে ইসরাইলের রাজধানী করার সিদ্ধান্ত একে অপবিত্র করার শামিল।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫