Skip to content

প্রেমের জন্য ধূমপানকে না বললেন রাজপুত্র

বিনোদন ডেস্ক ॥

গত ২৭ নভেম্বর সম্পন্ন হয়েছে ব্রিটেনের প্রিন্স হ্যারি ও হলিউড অভিনেত্রী মেগান মার্কেল। ২০১৮ সালের মে মাসে বিয়ের বন্ধনে আবদ্ধ হবেন এই জুটি।

চমকপ্রদ তথ্য হলো- হবু স্ত্রীর জন্য ধূমপান ছেড়ে দিয়েছেন প্রিন্স হ্যারি। সম্প্রতি এমনটাই তথ্য জানিয়েছে পশ্চিমা সংবাদ মাধ্যমগুলো।

এ প্রসঙ্গে হ্যারির একটি ঘনিষ্ঠ সূত্র জানান, ‘ধূমপান ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন হ্যারি। কারণ মেগান ধূমপান পছন্দ করেন না এবং তিনি এটি করেন না।’

যোগ করে ওই সূত্র আরও জানান, ‘শুধু ধূমপান নয়, আগামী মে মাস অর্থাৎ বিয়ের আগে কঠোর পরিশ্রম করে নিজের শারিরীক গড়নও ঠিক করবেন বলে জানিয়েছেন হ্যারি।’

বন্ধুদের মাধ্যমে ২০১৬ সালের জুলাই মাসে হ্যারি ও মার্কলের পরিচয় হয়। এর কয়েক মাস পরেই হ্যারি সংবাদমাধ্যমের কাছে দু’জনের সম্পর্কের কথা ঘোষণা দেন। তবে ওই বছর সেপ্টেম্বরের আগ পর্যন্ত তাদের এক সঙ্গে দেখা যায়নি। যুদ্ধাহত সেনাদের সমর্থনে এক খেলার অনুষ্ঠানে টরেন্টোতে দু’জন একসঙ্গে প্রকাশ্যে আসেন।

 

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫