Skip to content

ছায়েদুল হকের জানাজা আজ

স্টাফ রিপোর্টার ॥

জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আজ সকাল সাড়ে ৯টায় মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী ছায়েদুল হকের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এরপর তার গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

উল্লেখ্য, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ ছায়েদুল হক চিকিৎসাধীন অবস্থায় শনিবার (১৬ ডিসেম্বর) সকালে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।

মোহাম্মদ ছায়েদুল হক ১৯৪২ সালের ৪ মার্চ ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলায় জন্ম গ্রহন করেন। দশম জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে তিনি এমপি নির্বাচিত হন। তার নির্বাচনী এলাকা ব্রাহ্মণবাড়িয়া-০১।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫