স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার পূর্ব চান্দরা এলাকায় একটি বসতবাড়িতে আগুন লেগে ২৬ কক্ষ পুড়ে গেছে। প্রাথমিকভাবে ক্ষতির পরিমাণ জানা যায়নি।
রোববার (১৭ ডিসেম্বর) ভোরে দিকে এ আগুন লাগার ঘটনা ঘটে।
কালিয়াকৈর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. কবিরুল আলম জানান, ভোরে উপজেলার পূর্ব চান্দরা এলাকার মাসুদ আলম সোহেলের টিনশেড বাড়িতে আগুন লাগে। পরে ভোর পৌনে ৬টার দিকে খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দু’টি ইউনিটের কর্মীরা প্রায় দু’ঘণ্টা চেষ্টায় আগুন নেভায়। আগুনে ওই বাড়ির ২৬ কক্ষ পুড়ে গেছে।
ধারণা করা হচ্ছে গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে ক্ষতির পরিমাণ জানা যায়নি বলেও জানান কবিরুল আলম।
