Skip to content

নির্বাচনী প্রচারণায় একই বিমানে গেলেন এরশাদ-ফখরুল

স্টাফ রিপোর্টার ॥

আসন্ন রংপুর সিটি কর্পোরেশন (রসিক) নির্বাচনের প্রচারণায় অংশ নিতে একই বিমানে সৈয়দপুরে গেলেন জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার সকাল সাড়ে ১০টায় ঢাকা থেকে ইউএস বাংলার একটি ফ্লাইটে তারা সৈয়দপুরের পথে রওনা দেন। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।

নির্বাচনী প্রচারণায় এরশাদের সঙ্গে তার ছেলে এরিক এরশাদও রংপুর যাচ্ছেন। বিমানে তাদের পেছনের সিটেই ছিল মির্জা ফখরুলের আসন ছিল। বিমানে ওঠে বিএনপি মহাসচিবকে দেখে কুশল বিনিময় করেন জাতীয় পার্টির চেয়ারম্যান।

এ সময় ফখরুলও এরশাদকে দেখে দাঁড়িয়ে সালাম দেন। এরপর এরশাদ হাত বাড়িয়ে দিলে করমর্দন করেন তারা। তবে এ সময় তাদের মধ্যে আর কোনো কথা হয়নি।

উল্লেখ্য, রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপির ধানের শীষ প্রতীক নিয়ে মেয়র পদে ভোটের লড়াইয়ে আছেন কাওসার জামান বাবলা। অন্যদিকে জাতীয় পার্টির লাঙ্গল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতায় করছেন মোস্তাফিজার রহমান মোস্তফা। আগামী ২১ ডিসেম্বর রংপুর সিটি কর্পোরেশনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫