Skip to content

ইয়েমেনিদের মানবিক সহায়তায় ৫ কোটি পাউন্ড দিচ্ছে যুক্তরাজ্য

আন্তর্জাতিক ডেস্ক ॥
ইয়েমেনিদের জন্য ৫ কোটি পাউন্ড মানবিক সহায়তা পাঠিয়েছে যুক্তরাজ্য। দেশটির আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক মন্ত্রী পেনি মরড্যান্ট এ সহায়তার ঘোষণা দেন। সূত্র- বাংলা ট্রিবিউন।

এ বিষয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্টের একটি প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাজ্য ৩৪ লাখ ইয়েমেনির এক মাসের খাবার পাঠাচ্ছে। ১ লাখ ৬ হাজার টন গম ও জ্বালানিও দেওয়া হয়েছে যেন হাসপাতাল চলতে পারে।

২০১৪ সালে হুথি বিদ্রোহীরা রাজধানী সানাসহ বেশ কিছু এলাকা দখল নেওয়ার পর থেকেই ইয়েমেনে যুদ্ধ চলছে। ২০১৫ সালে সৌদি আরবের নেতৃত্বে আরব জোট দেশটির নির্বাসিত প্রেসিডেন্টের সমর্থনে অভিযান শুরু করার পর যুদ্ধের তীব্রতা বৃদ্ধি পায়।

মরড্যান্ট বলেন, ‘চলতি মাসে দুর্ভিক্ষ ভয়াবহ আকার ধারণ করে। প্রতিদিনই বাবা-মা’রা তাদের সন্তানদের মৃত্যু দেখছে। আমি এমন ভয়াবহ ঘটনা শুনে আতকে উঠেছি।’

লোহিত সাগর উপকুলসহ ইয়েমেনের উত্তরাঞ্চলের বেশিরভাগই বিদ্রোহীরা নিয়ন্ত্রণ করছে। তবে মিডি বন্দরসহ সৌদি সীমান্তের কাছাকাছি বেশকিছু বিদ্রোহী এলাকা সরকার নিয়ন্ত্রণ করছে। ইরান সমর্থিত হুথি বিদ্রোহী ও সৌদি আরবের নেতৃত্বাধীন জোট সমর্থিত সরকারি বাহিনীর মধ্যে দুই বছর ধরে গৃহযুদ্ধ চলছে। আল কায়েদা এই গৃহযুদ্ধের সুযোগ নিয়ে ইয়েমেনে নিজেদের অবস্থান শক্তিশালী করছে। একিউএপি ইয়েমেনের দক্ষিণ ও পূর্বাঞ্চলীয় বিভিন্ন প্রদেশে সক্রিয় রয়েছে।

জাতিসংঘের মতে এই লড়াইযে ১০ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছেন। তাদের অনেকেই বেসামরিক নাগরিক।

 

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫