আন্তর্জাতিক ডেস্ক ॥
রাশিয়ার এনার্জি জায়ান্ট রসনেফটকে গ্যাস উত্তোলনের লাইসেন্স দিয়েছে ভেনেজুয়েলা সরকার। এ সপ্তাহের শেষে রসনেফটের প্রধান নির্বাহী ইগর সেচিনের সাথে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো চুক্তিটিতে স্বাক্ষর করেন।
গত আগস্টে ভেনেজুয়েলা রাষ্ট্রীয় বিদ্যুৎ সংস্থা পিডিভিএসকে ৬ বিলিয়ন ডলার প্রদান করে রাশিয়ার এই প্রতিষ্ঠানটি।
রসনেফট এর পক্ষ থেকে একটি বিবৃতিতে বলা হয়, দুইটি গ্যাসক্ষেত্র থেকে প্রায় ১৮০ বিলিয়ন ঘনমিটার গ্যাস উত্তোলন করা যাবে। প্রথম ১৫ বছরে প্র্রতিষ্ঠানটি ৬.৫ বিলিয়ন ঘন মিটার গ্যাস উত্তোলন করবে বলে জানায় তারা।
এরই মধ্যে প্রতিষ্ঠানটি ভেনেজুয়েলার সাথে পেট্রিওমিরান্ডা, পেট্রোমনাগাস ক্ষেত্রর মত বেশ কিছূ প্রকল্পে একত্রে কাজ করছে যেখান থেকে প্রায় ২০ মিলিয়ন তেল উত্তোলন করছে।
উল্লেখ্য, ল্যাটিন আমেরিকায় প্রভাব বিস্তার করতে রাশিয়া তার বন্ধু রাষ্ট্র ভেনেজুয়েলাকে অর্থনৈতিকভাবে সাহায্য করে আসছে। বিবিসি
