Skip to content

মিডিয়ায় কথা বলার কোর্স করছেন মুশফিকর রহিম!

স্পোর্টস ডেস্ক ॥
বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ চলাকালীন নানান বেফাঁস কথা বলে কিংবা কখনও বোর্ডের সমালোচোনা করে আলোচিত হয়েছেন জাতীয় দলের সাবেক টেস্ট অধিনায়ক মুশফিকুর রহীম। এরপর থেকে মিডিয়া এড়িয়েই চলেন এই সিনিয়র ক্রিকেটার।

আজ (সোমবার) রাজধানীর মিরপুরে একটি রেস্টুরেন্ট উদ্বোধন করতে আসেন তিনি। ফলে সাংবাদিকরা আগে থেকেই তার জন্য অপেক্ষা করতে থাকেন। তিনি যথা সময়ে রেস্টুরেন্টের উদ্ধোধনী কাজ সম্পন্ন করেন।

এরপর লাঞ্চ করে চলে যাওয়ার সময় গেটে অপেক্ষারত সাংবাদিকরা কথা বলার অনুরোধ করলে হেসে তিনি বলেন, ‘মিডিয়ায় কথা বলার উপর কোর্স করছি, তারপর কথা বলবো।’ এ কথা বলেই দ্রুত চলে যান মুশফিক।

এবারই প্রথম না! বিপিএল চলাকালীন চট্টগ্রামে একটা জুতার প্রমোশোনাল প্রোগ্রামে অংশ নিয়েও সাংবাদিকদের সঙ্গে কথা বলেননি মুশফিক!

 

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫