Skip to content

গাজীপুরে আবাসিক হোটেল থেকে আটক ৪১

স্টাফ রিপোর্টার ॥

গাজীপুর: গাজীপুরে নারী পোশাক শ্রমিককে উত্যক্ত এবং চার যুবককে পিটিয়ে আহত করার পর একটি আবাসিক হোটেল থেকে ৪১ জন নারী-পুরুষকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) রাত ৮টার দিকে তাদের আটক করা হয়।

পুলিশ ও এলাকাবাসী জানায়, গাজীপুর সিটি করপোরেশনের চান্দনা চৌরাস্তা এলাকায় শাপলা আবাসিক হোটেলের সামনে দিয়ে যাচ্ছিলেন এক নারী পোশাক শ্রমিক। এ সময় ওই নারী শ্রমিককে উত্যক্ত করে শাপলা আবাসিক হোটেলের কয়েকজন স্টাফ। একপর্যায়ে পাশে দাঁড়িয়ে থাকা চার যুবক এর প্রতিবাদ করেন। পরে তাদেরকে মারধর করেন হোটেলের স্টাফরা।

এ ঘটনায় স্থানীয়রা আহতদের উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় এবং ওই হোটেলের সামনে বিক্ষোভ করে। খবর পেয়ে জয়দেবপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। আর অসামাজিক কার্যকলাপের অভিযোগে শাপলা আবাসিক হোটেল ম্যানেজারসহ ৪১ জন নারী পুরুষকে আটক করে।

গাজীপুর অতিরিক্ত পুলিশ সুপার (সদর ও টঙ্গী সার্কেল) মো. সাখাওয়াত হোসেন জানান, ঘটনার পর শাপলা আবাসিক হোটেল থেকে ২৫ জন পুরুষ ও ১৬ জন নারীকে আটক করা হয়েছে। এ ঘটনায় জয়দেবপুর থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫