Skip to content

শাহবাগে বাসে আগুন

স্টাফ রিপোর্টার ॥

ঢাকা: রাজধানীর শাহবাগ মোড়ে একটি যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (২০ ডিসেম্বর) বেলা ১২টা ১০মিনিটের দিকে হঠাৎ করে খিলগাঁও টু মোহম্মদপুরগামী মিডওয়ে পরিবহনে এ আগুন লাগার ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ডিউটি অফিসার মো. রাসেল জানান, শাহবাগে একটা গাড়িতে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ২টি ইউনিট নিয়ন্ত্রণে কাজ করছে।

শাহবাগ থানার ডিউটি অফিসার উপ পরিদর্শক (এসআই) মো. মিজান জানান, যান্ত্রিক ত্রুটির কারণে আজিজ সুপার মার্কেটের সামনে মিডওয়ে পরিবহন বাসে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫