Skip to content

১৩ বছর পর চলচ্চিত্রে ফিরছেন রোজিনা

বিনোদন ডেস্ক ॥
দীর্ঘ ১৩ বছর পর আবার চলচ্চিত্রে নামছেন চলচ্চিত্র অভিনেত্রী রোজিনা। এর আগে ২০০৫ সালে লন্ডন থেকে বাংলাদেশে এসে মতিন রহমান পরিচালিত রাক্ষুসী’র মাধ্যমে ২০ বছর পর চলচ্চিত্রে প্রত্যাবর্তন করেন রোজিনা। এই চলচ্চিত্রে নাম ভূমিকায় অভিনয় করে বেশ সুনাম অর্জন করেছিলেন ছিলেন তিনি। তখন এক সংবাদ সম্মেলনে রোজিনা চলচ্চিত্রে নিয়মিত অভিনয় করার ব্যক্ত করলেও পরবর্তীতে বেশ কয়েকটি চলচ্চিত্রে পার্শ্বচরিত্রের প্রস্তাব পেলে নিজের সিদ্ধান্তে পরিবর্তন আনেন তিনি। রোজিনা নির্মাতাদের সাফ জানিয়ে দিয়েছিলেন, কেবলমাত্র নায়িকা অথবা মূল চরিত্র ছাড়া পার্শ্বচরিত্রে অভিনয় করবো না। এরপর দীর্ঘদিন নায়িকার প্রস্তাব না পেলে আবার লন্ডনে পাড়ি জমান তিনি। মাঝে মাঝে কয়েকদিনের জন্য ঢাকায় আসতেন তিনি।

কিন্তু নতুন খবর হলো, ১৩ বছর পর নিজের সেই স্বপ্ন পূরণ হতে যাচ্ছে রোজিনার।২০১৮ সালের শুরুতেই তিনি শুরু করবেন বীরাঙ্গনা’ নামের একটি চলচ্চিত্রের কাজ। এখানে নাম ভূমিকায় অভিনয় করবেন রোজিনা। শুধু তাই নয়, এই চলচ্চিত্রটির মাধ্যমে প্রথমবারের মতো পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন তিনি। ’বীরাঙ্গনা’ চলচ্চিত্রটির কাহিনীও লিখেছেন রোজিনা নিজেই। চলতি বছরের ফেব্রুয়ারিতে রোজিনা তার নিজ গ্রাম গোয়ালন্দের কুমড়াকান্দিতে রাজাকার আলবদর দ্বারা ক্ষতবিক্ষত একটি পরিবারের কাহিনীকে ঘিরে চলচ্চিত্রটি নির্মিত হবে। চলচ্চিত্রটির চিত্রনাট্য সরকারি অনুদানের জন্য মন্ত্রণালয়ে জমাও দিয়েছিলেন তিনি। শেষপর্যন্ত ইতিবাচক ফলাফল পাননি তিনি। তবে হাল ছাড়েন নি।

লন্ডন থেকে রোজিনা জানান, ৩০শে ডিসেম্বর ঢাকায় আসবো। এবার ঢাকায় ফিরে নিজের লেখা চলচ্চিত্রটি পরিচালনা করবো। লন্ডনে থাকলেও বাংলাদেশে ঢাকাই ফিল্ম ইন্ডাস্ট্রিতেই সবসময় মন পড়ে থাকে। চলচ্চিত্রের টানেই বার বার লন্ডন থেকে ফিরে আসি। চলচ্চিত্রের সঙ্গেই থাকতে চাই আজীবন। অনেকদিন ধরেই ভাবছি চলচ্চিত্র নির্মাণ করবো। এটা আমার একটা স্বপ্ন বলতে পারেন। ভেবে চিন্তে কাজটা শুরু করতে চাই এবার।

সূত্র : মানব জমিন

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫