Skip to content

গাজীপুরে যুবককে কুপিয়ে হত্যা

স্টাফ রিপোর্টার ॥

গাজীপুর: গাজীপুর সিটি করপোরেশনের মাধবপুর এলাকায় ফিরোজ খাঁন (২৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে।

বুধবার (২০ ডিসেম্বর) দুপুরে মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত ফিরোজ খাঁন ঠাকুরগাঁওয়ের রানীশঙ্কর থানার পাশরী এলাকার ইসমাইল হোসেনের ছেলে।

তারা পরিবারসহ কালিয়াকৈর উপজেলার রতনপুর এলাকায় বাসায় ভাড়ায় থাকতেন।

জয়দেবপুর থানার চক্রবর্তী পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মো. হারুন অর রশিদ জানান, মঙ্গলবার (১৯ ডিসেম্বর) দিবাগত রাতে কয়েকজন যুবক ফিরোজকে বাসা থেকে ডেকে মাধবপুর এলাকায় নিয়ে যায়। এ সময় তারা ফিরোজকে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়।

পরে স্থানীয়রা ফিরোজকে গুরুতর অবস্থায় উদ্ধার করে সফিপুর জেনারেল হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বুধবার দুপুরে খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরো জানান, ফিরোজ খাঁন দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা ও সেবনের সঙ্গে জড়িয়ে পড়েন। মাদকের জের ধরে তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে। হত্যাকারীদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫