Skip to content

বাঙালি যা অর্জন করেছে তা বঙ্গবন্ধুর অনুপ্রেরণায়

স্টাফ রিপোর্টার ॥

ঢাকা: ৭ই মার্চের ভাষণের স্বীকৃতি বাঙালি জাতির জন্য গৌরবের। তার সেই কালজয়ী ভাষণ শুনেই বাঙালি জাতি যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। এ জাতি ভালো যা কিছু অর্জন করেছে তা বঙ্গবন্ধুর অনুপ্রেরণায় হয়েছে।

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) সকালে রাজধানীর শাহবাগে সিভিল সার্ভিস প্রশাসন একাডেমিতে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন।

তিনি বলেন, আমরা দেশকে উন্নত ও সমৃদ্ধ হিসেবে বিশ্ব মানচিত্রে প্রতিষ্ঠা করতে চাই। কারণ আমরা বিজয়ী জাতি।

বঙ্গবন্ধুর নানা উদ্যোগের কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, স্বাধীনতার পর জাতির পিতা খুব সময় পেয়েছেন। এতো অল্প সময়ের মধ্যেও দেশকে একটা ফর্মে নিয়ে আসেন তিনি। যুদ্ধ বিধ্বস্ত একটি দেশকে গড়ে তুলতে পেরেছিলেন। এ অবস্থাতেও দেশকে মাত্র ন’মাসের সংবিধান উপহার দিয়েছেন। বিশ্বের বিভিন্ন দেশ থেকে স্বীকৃতি আদায় করেছেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫