Skip to content

মেসির গোলে রেকর্ড

স্পোর্টস ডেস্ক ॥
শনিবারের এল ক্লাসিকোয় দারুণ এক কীর্তি গড়েছেন বার্সেলোনার প্রাণভোমরা লিওনেল মেসি।

লা লিগার ইতিহাসে রিয়াল মাদ্রিদের জালে যে কারোর চেয়ে বেশি গোল করার রেকর্ড গড়েছেন তিনি।

রিয়াল মাদ্রিদের নিজেদের মাঠে সান্তিয়াগো বের্নাবেউয়ে শনিবার রিয়ালকে ৩-০ গোলে উড়িয়ে দেয় বার্সেলোনা।

লুইস সুয়ারেস দলকে এগিয়ে নেওয়ার পর স্পট কিক থেকে ব্যবধান দ্বিগুণ করেন ২০০৪ সালে বার্সেলোনার হয়ে অভিষেক ম্যাচ খেলা এই আর্জেন্টাইন ফরোয়ার্ড।

ব্যবধান দ্বিগুণ করা গোলে রেকর্ডটি গড়েন মেসি। লা লিগায় রিয়ালের জালে এ নিয়ে ১৭ গোল করলেন সময়ের অন্যতম সেরা ফুটবলার। সব প্রতিযোগিতা মিলিয়ে রিয়ালের বিপক্ষে মেসির গোল ২৫টি।

দাপুটে এই জয়ে লা লিগায় রিয়ালের চেয়ে ১৪ পয়েন্টে এগিয়ে গেছে শীর্ষে থাকা বার্সেলোনা। এরনেস্তো ভালভেরদের দলের চেয়ে অবশ্য এক ম্যাচ কম খেলেছে মাদ্রিদের ক্লাবটি।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫