Skip to content

গাজীপুরে ভুয়া এএসপি গ্রেফতার

স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর : গাজীপুরে ভুয়া এএসপি মাহবুব আলমকে (৩২) গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার দিবাগত রাতে জেলা সদরের মনিপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

অভিযুক্ত মাহবুব বরিশালের ঝালকাঠি সদরের রমজানকাঠি গ্রামের আবদুল হামিদের ছেলে।

তিনি মহানগরীর পোড়াবাড়ী এলাকার ওয়াকফিল পোশাক কারখানায় চাকরি করেন।

পুলিশ জানায়, মাহবুব একটি জিডির ব্যাপারে শেরপুর সার্কেলের এএসপি পরিচয়ে ওসিকে ফোন করেন। এক পর্যায়ে তার আচরণ সন্দেহজনক হয়।

পরে পুলিশ সুপার হারুন-অর রশীদের নির্দেশে প্রযুক্তি ব্যবহার করে তাকে গ্রেফতার করা হয়।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫