Skip to content

চট্টগ্রামে প্রধানমন্ত্রী : ‘রোহিঙ্গাদের দ্রুত ফেরত পাঠানোর কাজ করছে সরকার’

বাংলাভূমি ডেস্ক ॥

রোহিঙ্গাদের দ্রুত ফেরত পাঠানোর কাজ করছে সরকার বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রবিবার (২৪ ডিসেম্বর) চট্টগ্রামে নেভাল একাডেমিতে নৌবাহিনীর শীতকালীন রাষ্ট্রপতির কুচকাওয়াজ পরিদর্শন শেষে দেয়া বক্তব্য একথা বলেন তিনি।

এসময় মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে দেশের স্বাধীন, সার্বভৌম রক্ষা আত্মনিয়োগের জন্য নবীন নৌ সদস্যদের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী।

এরআগে, সকাল ১১টার দিকে নেভাল একাডেমিতে পৌঁছান প্রধানমন্ত্রী। এসময় একটি খোলা জিপে করে বার্ষিক প্যারেড পরিদর্শন ও সালাম গ্রহণ করেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে তিনবাহিনীসহ সামরিক-বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিকেলে নগরীর চশমা হিলে প্রয়াত আওয়ামী লীগ নেতা ও সাবেক সিটি মেয়র মহিউদ্দিন চৌধুরীর বাসায় যাবেন শেখ হাসিনা। সেখানে মহিউদ্দিনের স্বজনদের সঙ্গে কথা বলবেন তিনি।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫