Skip to content

যুক্তরাষ্ট্র ‘ভীত’ বললো উ. কোরিয়া

আন্তর্জাতিক ডেস্ক ॥

উত্তর কোরিয়া পারমাণবিক শক্তিধর দেশে পরিণত হওয়ায় যুক্তরাষ্ট্র ভীত। যুক্তরাষ্ট্রের হুমকি, ব্ল্যাকমেইল ও শত্রুভাবাপন্ন আচরণ নির্মূল করতে উত্তর কোরিয়া পারমাণবিক প্রতিরক্ষা আরও দৃঢ় করবে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ কথা জানানো হয়।

উত্তর কোরিয়ার সংবাদমাধ্যম কেসিএনএ’র সূত্রে বলা হয়েছে, জাতিসংঘের এ সিদ্ধান্ত দেশটিকে অর্থনৈতিকভাবে অবরুদ্ধ করে ফেলবে।

সম্প্রতি উত্তর কোরিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার জের ধরে নতুন করে দেশটির উপর নিষেধাজ্ঞা আরোপ করে জাতিসংঘ। এ নিষেধাজ্ঞায় দেশটির উপর ৯০ শতাংশ তেল সরবরাহ কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

যুক্তরাষ্ট্রের আহ্বানে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের এ নিষেধাজ্ঞার সিদ্ধান্তে সম্মতি দিয়েছে চীন ও রাশিয়া। যদিও চীন ও রাশিয়া উত্তর কোরিয়ার প্রধান বাণিজ্যিক সহযোগী হিসেবে পরিচিত।

নিষেধাজ্ঞা আরোপের প্রতিক্রিয়ায় উত্তর কোরিয়ার বিবৃতিতে জানানো হয়, এ সিদ্ধান্ত দেশটির সার্বভৌমত্বকে আঘাত করেছে। এতে কোরিয়ান পেনিনসুলাসহ অন্য অঞ্চলের শান্তি বিঘ্নিত হতে যাচ্ছে।

বিবৃতিতে আরও বলা হয়, জাতিসংঘের আরোপিত নতুন নিষেধাজ্ঞা যুদ্ধের শামিল।

গত ২৯ নভেম্বর উত্তর কোরিয়া একটি ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করে। দেশটির দাবি, ক্ষেপণাস্ত্রটি যুক্তরাষ্ট্রের যেকোনো স্থানে আঘাত হানতে সক্ষম।

ক্ষেপণাস্ত্র পরীক্ষার জের ধরেই নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত নেয় জাতিসংঘ। উত্তর কোরিয়ার ঝুলিতে এরইমধ্যে যুক্তরাষ্ট্র, জাতিসংঘ ও ইউরোপিয়ান ইউনিয়নের আরোপিত বেশ কিছু নিষেধাজ্ঞা জমা হয়েছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫