Skip to content

গাজীপুরে দৈনিক ইত্তেফাক’র প্রতিষ্ঠাবার্ষিকী পালন

স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর: গাজীপুরে দৈনিক ইত্তেফাক’র ৬৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষ্যে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। রবিবার সকাল ১১টায় এ উপলক্ষ্যে গাজীপুর প্রেসক্লাবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ডক্টর দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর।
গাজীপুর প্রতিনিধি মোঃ মজিবুর রহমানের সঞ্চালনায় আন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রাসেল শেখ, বীরমুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার, বীরমুক্তিযোদ্ধা আঃ রউফ নয়ন, গাজীপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি, ইত্তেফাকের গাজীপুর প্রতিনিধি ও অধ্যক্ষ (সাবেক) এম.এ বারি, সহযোগী অধ্যাপক মুকুল কুমার মল্লিক প্রমুখ। এছাড়াও গাজীপুরে কর্মরত বিভিন্ন মিডিয়ার সাংবাদিক, সুধীজন এ অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন।
আলোচনা শেষে কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫